ফ্রিল্যান্সিংয়ে কী ধরনের কম্পিউটার প্রয়োজন?
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যাঁরা নতুন তাদের প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিংয়ে কী ধরনের কম্পিউটার প্রয়োজন? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের সহজ কাজগুলোর ক্ষেত্রে সাধারণ মানের কম্পিউটারই যথেষ্ট। প্রথমেই জানা জরুরি যে, ভাসা ভাসা ধারণা বা দক্ষতা নিয়ে আপওয়ার্ক বা যেকোনো মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ পাওয়ার চিন্তা করলে হতাশ হতে হবে।
দেশের অনেক ফ্রিল্যান্সার এখন গ্রাফিকস, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্টের মতো কাজ করছেন। এর বাইরে সাধারণ ডেটা এন্ট্রি, কনটেন্ট লেখা থেকে শুরু করে অনুবাদের কাজেও অনেক ফ্রিল্যান্সার যুক্ত রয়েছেন। অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার বিশেষ কোনো কাজের দক্ষতা থাকতে হবে।
ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে কাজ করার ক্ষেত্রে একশ্রেণির কাজের সঙ্গে আরেক শ্রেণির কাজের প্রাসঙ্গিকতা রয়েছে। অতএব কাজের প্রয়োজনে আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন টুলসের প্রয়োজন হতে পারে। সেই সব দিক বিবেচনা করলে আপনার বাজেট যদি ২০ থেকে ২৫ হাজার টাকা হয়, তবে আপনি মোটামুটি ভালো মানের কম্পিউটার পাবেন এবং তাতে আশা করি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন।
তবে যাঁরা ডিজাইন বা অন্যান্য সৃজনশীল কাজ করবেন তাঁদের জন্য অবশ্যই হাইএন্ডের যন্ত্রাংশযুক্ত কম্পিউটার থাকতে হবে। তা না হলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। বাজারে ৪০ হাজার টাকা থেকে এর ওপরে অনেক হাইএন্ডের পিসি পাওয়া যাবে।
পরিশেষে, এটাই বলতে চাই, জেনে এবং বুঝে কাজ করুন। যদি লেখাটি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে দয়াকরে সকল ফ্রীলান্সার ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেশের জন্য এবং দেশকে ভালোবেসে কাজ করুন। মার্কেটপ্লেসে আমাদের কাজের গুণমান ঠিক রাখতে সহযোগিতা করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি যথাসাথ্য চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর বা আপনাকে সহযোগিতা করার জন্য।
বিঃ দ্রঃ আমার এই লেখাটি প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে, পড়তে ক্লিক করুন।
Make your next step a clear one.
Moving to Spain, growing your IT freelance work or starting in QA? Find practical support for the chapter you are in.